সংবাদ
এনসিপি শ্রমিক উইংয়ের চট্টগ্রামে সমন্বয়কারী মহিউদ্দিন জিলানী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শ্রমিক উইংয়ের কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। তিন মাস মেয়াদি এই কমিটিতে সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন জিলানী।
মঙ্গলবার (৮ জুলাই) এনসিপির শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকির স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে ১০ জনকে যুগ্ম সমন্বয়কারী, ২৬ জনকে সংগঠক এবং ৫২ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন—মো. মনসুর আলম, রেজাউল করিম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আজিজ মিয়া, রাজিব হোসেন, জাহাঙ্গীর আলম, কামাল হোসেন, শামীম হোসেন, আব্দুল আউয়াল ফয়সাল ও সাজিম রহমান।




