সংবাদ

বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেয়নি ১২৩৫ জন, বহিষ্কার ২

চলমান এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১ হাজার ২৩৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। রবিবার (২৯ জুন) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে মানবিক বিভাগের দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, বহিষ্কৃত দুইজনের একজন নাজিরহাট কলেজের এবং অন্যজন জোরারগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থী।

এদিকে চট্টগ্রামে বোর্ডের মোট ১১৫টি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৮৮ হাজার ৩১৮ জনের মধ্যে অংশ নিয়েছেন ৮৭ হাজার ৮৩ জন।

এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম মহানগর, জেলা, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজারসহ মোট ৩০৭টি কলেজ থেকে এক লাখ দুই হাজার ৮৬৯ জন পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলেন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৮৮ হাজার ৩১৮ জন। চট্টগ্রাম নগরসহ জেলার ৬৯টি কেন্দ্রে ৬৪ হাজার ৩৭০ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৬৩ হাজার ৫৪০ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২ জনকে বহিষ্কার করা হয়েছে। তারা চট্টগ্রাম জেলার পরীক্ষার্থী। এছাড়া মোট পরীক্ষার্থীর ১ দশমিক ৪০ শতাংশ অনুপস্থিত ছিল।

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button