সংবাদ

তেহরানের কারাগারে ইসরায়েলি হামলায় নিহত ৭১

ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কারাগারের কর্মী, বন্দি, সেনা সদস্য এবং দর্শনার্থীরা রয়েছেন।

গত ২৩ জুন ইসরায়েল যুদ্ধবিরতির আগে এ হামলা চালায়। রবিবার (২৯ জুন) ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজানে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হামলায় কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ধ্বংস হয়ে গেছে। আহত ও বেঁচে যাওয়া বন্দিদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

ইরানের অভিযোগ, ইসরায়েল শুধু সামরিক বা পরমাণু স্থাপনাই নয়, বরং রাজনৈতিক কাঠামোর প্রতীকী প্রতিষ্ঠান এভিন কারাগারকে টার্গেট করেছে। যেখানে মূলত রাজনৈতিক বন্দিরা রাখা হয়।

এছাড়া ওই কারাগারে সেসিল কোলার ও জ্যাক প্যারিস নামে দুই ফরাসি নাগরিকও তিন বছর ধরে বন্দি রয়েছেন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ১২ দিনের সংঘর্ষে ইরানে মোট ৬১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ শিশু ও ৪৯ জন নারী।

হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো উদ্বেগ জানিয়ে বলেন, ‘এই হামলা আমাদের নাগরিকদের জীবনকে হুমকির মুখে ফেলেছে। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button