সংবাদ

৫ ঘণ্টায় ম্যাচ! জিতেও চেলসি কোচ বললেন ‘ফুটবল নয়, কৌতুক’

ফিফা ক্লাব বিশ্বকাপে বেনফিকার বিপক্ষে বড় জয় পেয়েছে ইংলিশ ক্লাব চেলসি। তবে ম্যাচ জিতেও তেমন সন্তুষ্ট নন চেলসি কোচ এনজো মারেসকা। যুক্তরাষ্ট্রের খারাপ আবহাওয়ার কারণে দেড় ঘণ্টার ম্যাচ শেষ হতে সময় লেগেছে প্রায় পাঁচ ঘণ্টা। ম্যাচ শেষে ক্ষুব্ধ কোচ বলেন, ‘এটা কোনো ম্যাচ নয়, এটা স্রেফ কৌতুক।’

বাংলাদেশ সময় শনিবার (২৭ জুন) দিবাগত রাত ২টায় ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু খেলার নির্ধারিত সময়ের মাত্র চার মিনিট বাকি থাকতেই বজ্রপাত ও ঝড়ের কারণে খেলা বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টার বেশি সময় বিরতির পর পুনরায় খেলা শুরু হয়।

খেলা শেষে চেলসি ৪-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে শেষ আটে জায়গা করে নেয়। ম্যাচের ৬৪তম মিনিটে রিস জেমস দারুণ ফ্রি কিকে চেলসিকে এগিয়ে দেন। এরপর যোগ করা সময়ে বেনফিকার হয়ে আনহেল ডি মারিয়া পেনাল্টি থেকে সমতায় ফেরান।

তবে অতিরিক্ত সময়ে একের পর এক গোল করে চেলসি ম্যাচ নিজেদের করে নেয়। গোল করেন ক্রিস্টোফার এনকুনকু, পেদ্রো নেতো এবং কিয়েরনান ডসবেরি-হল।

ম্যাচ শেষে চেলসি কোচ এনজো মারেসকা বলেন, ‘এভাবে পাঁচ ঘণ্টা ধরে ফুটবল খেলাটা মোটেও স্বাভাবিক নয়। নিরাপত্তা কারণ বুঝি, কিন্তু সাত-আটটা ম্যাচ স্থগিত হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই প্রতিযোগিতার জন্য যুক্তরাষ্ট্র উপযুক্ত জায়গা নয়।’

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button